পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার বাগ্যুদ্ধে জড়ালেন। বুধবার নির্বাচনী জনসভায় মমতার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে মোদি বলেছেন, ‘মানুষের প্রয়োজনে আপনাকে পাশে পাওয়া যায় না। আর ভোটের সময় দুয়ারে সরকার করছেন।’ মেদিনীপুরের কাঁথির ওই সভায় তিনি বলেন, মানুষই দিদিকে দরজা দেখিয়ে দেবে।
অন্যদিকে বাঁকুড়ার বিষুষ্ণপুরে সভায় তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতাম, এখনও করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মিথ্যা ছাড়া কিছু বলতেই পারেন না। মোদির মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখিনি।’
মমতা বলেন, ‘ভোটের আগে নরেন্দ্র মোদি ১৫ লাখ রুপি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির প্রতিশ্রুতির সেই টাকা পেয়েছেন? আমি যেটা বলেছি, সেটা করেছি। বিজেপি কিছু করতে পারেনি। মোদির মতো মিথ্যা কথা আমি বলি না।’ তিনি বলেন, ‘মোদির তিনটি সিন্ডিকেট। ওরা সব লুট করে নিয়ে যাবে। শুধু ওরা খাবে, আর বাংলার মানুষ কেঁদে বেড়াবে।’
এদিন বহিরাগত ইস্যুতে তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘কেউ বহিরাগত নয়। সবাই এই ভূমির সন্তান। এই ভূমি বঙ্কিম বাবুর, রবি ঠাকুরের, সুভাষ বসুর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। বঙ্গভূমি ও ভারতভূমি একই। আমরা ভারতবাসীর সন্তান। এই বঙ্গভূমিতে কেউ বহিরাগত নন। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নন।’
প্রচারে নামছেন মিঠুন: বৃহস্পতিবার প্রচারে নামছেন গেরুয়া শিবিরের অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন কয়েকটি রোড-শো করবেন তিনি। এদিন রাজ্যে প্রচারে অংশ নেবেন বিজেপি নেতা অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। একের পর এক সভা করবেন গৌতম গম্ভীর, রাজনাথ সিংহ। আগামী শনিবার প্রথম দফায় ভোট গ্রহণ হবে। ২৯৪ আসনে আট দফায় ভোট চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২ মে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
