সৌদি আরবে ইখতিয়ার উদ্দিন স্বপন (৪০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়।
জানা গেছে, স্বপন হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
নিহতের মামা চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া গণমাধ্যমকে জানান, প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে সৌদি আরব যান স্বপন। সেখানে একটি গ্যারেজ পরিচালনা করতেন তিনি। স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) দুপুরে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে চলে যায়। এ সময় তার গলায় লোহার তার প্যাঁচানো ছিল।
পরে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা মঙ্গলবার (২৩ মার্চ) ফোন করে স্বপনের বাড়িতে তার মারা যাবার ঘটনা জানান। সৌদি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।
লাশ ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেন মোহন মিয়া। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
