অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কৃষিবিদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার নির্মাল্য তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডনিতে নিযুক্ত বাংলাদেশ সরকারের কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম এবং বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ গামা আব্দুল কাদির। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন হাবিবুর রহমান, নির্মাল্য তালুকদার এবং অভিজিত বড়ুয়া। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নাফিসা শামা প্রভা।
অনুষ্ঠানে অনলাইনে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এবং ক্যানবেরা থেকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা সভার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিডনির শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কিশলয় কচিকাঁচার শিল্পীরা এবং অমিয়া মতিন, রোকসানা বেগম এবং আনিসুর রহমান। কবিতা আবৃত্তি করেন আইভি রহমান, শাহীন শাহনেওয়াজ, আরিফুর রহমান এবং পলি নাহার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আদৃতা, আনান, জানিতা, অনন্যা, ইহান এবং শারিকা।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
