নিউইর্য়ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডিতে) গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পেয়েছেন ৫ বাংলাদেশি। এর মধ্যে লেফটেনেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সাজেদুর রহমান।
এছাড়া সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪ জন বাংলাদেশি আমেরিকান। তারা হলেন- আবু তাহের ফিরোজ, মোহাম্মদ সামসুজ্জামান, রাজুব ভৌমিক ও মোহাম্মদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাদেরকে এই পদোন্নতি দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লেফট্যানেন্ট সাজেদুর রহমান ১৯৯৭ সালে ডিভি লটারিতে আমেরিকায় অভিবাসী হন। পরে তিনি নিউইর্য়ক স্টেট বিশ্ববিদ্যালয়ের অধীনে ওল্ড ওয়েস্টবারী থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে নিউইর্য়ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডিতে) পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ২০১৬ সালে পদোন্নতি পেয়ে সাজের্ন্ট হন। লেফটেনেন্ট হিসেবে পদোন্নতি পাওয়ার আগে বিগত তিন বছর তিনি এনওয়াইপিডির ইকোয়াল এমপ্লয়মেন্ট অপারচুনিটি (ইইও) ডিভিশিনে ইনভেস্টিগেটিভ সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
যশোরের বাঘাপাড়ার দহাকুলো গ্রামের মৃত বদর উদ্দিন বিশ্বাস ও প্রয়াত রিজিয়া খাতুনের ছেলে লেফটেনেন্ট সাজেদুর রহমান। শাবিপ্রবি’র সাবেক এই মেধাবী ছাত্র যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। দুই কন্যা ফাতিমা রহমান ও খাদিজা রহমান এবং সহধর্মিনী হোসনে আরা রহমানকে নিয়ে কুইন্সে বসবাস করেন তিনি। কুইন্সের পুলিশ একাডেমিতে তাদের পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপার) প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকীসহ আরও অনেকে।
উল্লেখ্য, বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার। নিয়মিত এই বাহিনীতে প্রায় চার শতাধিক বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে ৩ জন বাংলাদেশি আমেরিকান ক্যাপ্টেন, ১০ জন লেফটেনেন্ট, ৩২ জন সার্জেন্ট, ১২ জন ডিটেক্টিভ, ২৮৫ জন পুলিশ অফিসার রয়েছেন। সিভিলিয়ান সদস্য যেমন নিউইয়র্ক সিটির ট্রাফিক এজেন্ট, স্কুল সেফটি এজেন্ট, স্কুল ক্রসিং গার্ড হিসেবে সব মিলে ১ হাজারেরও বেশি বাংলাদেশি আমেরিকান সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন নিউইর্য়ক পুলিশ বিভাগে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
