আগামী ২৬ শে মার্চ ২০২১ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে লস এঞ্জেলেসে করোনার মধ্যেও স্বাস্থবিধি মেনে আয়োজন করা হয়েছে বেশ কিছু অনুষ্ঠান।
লিটল বাংলাদেশ মুক্তির চত্বরে (থার্ড স্ট্রিষ্ট এবং আলেকজেন্ডিয়া) এক অনাড়ম্বর সমাবেশের আয়োজন করেছে। এ অনুষ্ঠান ২৬ শে মার্চ শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। আয়োজন করেছেন মমিনুল হক বাচ্চু।
এছাড়া একই দিনে সন্ধ্যায় ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সোনার বাংলা চত্বরে জাতীয় স্মৃতিসৌধের ম্যুরালের পাদদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করেছে। মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন স্বরূপ সম্মাননা প্রদান ও আকাশের লণ্ঠন উড্ডয়ন সহ বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কন্সুলেট জেনারেল শিশু-কিশোরদের জন্য ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে এবং অংশগ্রণকারী সকল প্রতিযোগিকে সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগিদের বয়সসীমা ৯ থেকে ১৫ বছর।
এছাড়াও ২৭শে মার্চ উডলি পার্কে সারাদিনব্যাপী স্বরাজ মেমোরিয়াল ক্রিকেট ম্যাচ হবে। থাকবে ফ্রিডম এজ ব্যান্ড এর কনসার্ট। আয়োজনে ইউনিটি বিল্ড স্ট্রেনথ।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
