লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কন্সুলেট যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। চলমান বৈশ্বিক মহামারি করোনার মধ্যে, বিশেষ করে লস এঞ্জেলেসে করোনা পরিস্থিতির কারণে স্থানীয় সরকারের স্বাস্থ্য সুরক্ষাবিধি প্রতিপালন করে বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ আয়োজন করা হয়।
কন্সাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতির পিতার জন্মদিনের কর্মসূচির সূচনা হয়। এরপর চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
দিবসটি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত জাতির পিতার জীবন ও কর্মের উপর নির্মিত একটি এ্যানিমেটেড ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কন্সাল জেনারেল তারেক মোহাম্মদ তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও স্বাধীনতা সংগ্রামে এবং দেশ গঠনে জাতির পিতার অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন।
তিনি জতির পিতার জীবন, কর্ম ও অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন এবং শিশু কিশোরদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশে ও বিদেশে সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সব শেষে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
