ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করে এ বিশেষ দিনে কাতারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কোভিড-১৯ স্থানীয় বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে মহান নেতার জীবন ও কর্মের উপরে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মান্নান বক্তব্য রাখেন।
বক্তারা জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গঠনের কাজে প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি তার ভিডিও বার্তায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বহিঃবাংলাদেশ শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার আলোর আলোকিত হওয়ার পাশাপাশি তাদের কাজের ক্ষেত্রেও উপকৃত হবেন। তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা বলে আখ্যায়িত করে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের আহ্বান জানান।
পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
