বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরাম এর উদ্যোগে “আমার ৫০” এবং “আমাদের ৫০” নামে দু’টি প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে।
চলচ্চিত্র দু’টির নির্মাণ কাজ আগামী ২৬ মার্চের মধ্যে শেষ হবে। টরন্টো ফিল্ম ফোরাম এর সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে চলচ্চিত্র দুটি নির্মিত হচ্ছে। “আমার ৫০” প্রামাণ্যচিত্রটি টরন্টো ও এর আশেপাশের শহরে বসবাসরত পাঁচজন মুক্তিযোদ্ধা নিয়ে, যাদের কথায় উঠে আসবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ইতিহাসের ধারা।
আর “আমাদের ৫০” প্রামাণ্যচিত্রে উঠে আসবে টরন্টো ফিল্ম ফোরাম এর সদস্যদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ নিয়ে নিজেদের অনুভূতির কথা। প্রামাণ্যচিত্র দু’টির শ্যুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
টরন্টো ফিল্ম ফোরাম এর সদস্যরা মনে করেন, প্রামাণ্যচিত্র দু’টিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক উঠে আসবে। এই দুটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে টরন্টো ফিল্ম ফোরাম এর সদস্যরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমিক ও ত্যাগী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
