সৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তেনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
সেখানে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশেই হজ্জ ও ওমরাহ মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন এছাম বিন সাদ বিন সাঈদ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিমন্ত্রী এবং মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে বলে সরকারি বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সুপ্রিম প্রশাসনিক আদালতের সভাপতি হিসেবে শেখ আলি আল-সাওবীকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
সৌদি সিভিল এভিয়েশন অথরিটিতে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল হাদী আল-মনসৌরিকে। তিনি শেখ আব্দুল আজিজ আল-দুয়াইজের স্থালাভিষিক্ত হয়েছেন।
তবে কী কারণে হঠাৎ এই পরিবর্তন সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
