কাতার প্রবাসী চট্টগ্রামের মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সুবিধাবঞ্চিতদের কল্যাণে সংগঠনকে অধিকতর কল্যাণমুখী করার লক্ষে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘কাতার চট্টগ্রাম সমিতি’র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিল্প নগরী সানাইয়ায় একটি হল রুমে কাতারে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতে আগামী দুই বছরের জন্য রফিকুল ইসলাম হেলালকে সভাপতি, নূর মোহাম্মদ নূরকে সাধারণ সম্পাদক ও নুরুল আবছার বাবুলকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন।
বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী এই কমিটি ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন সামসুল আলম সিআইপি, ব্যাংকার মুসলেম উদ্দিন,হাসান মাবুদ, আব্দুল জলিল, ইউসুফ সিকদার, হাসান বিল্লাহ, শাহনেয়াজ চৌধুরী, মেরাজ আহমেদ ও মোহাম্মদ মোর্শেদসহ অনেকেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার কথা ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম হেলাল (সিআইপি) বলেন, সাধারণ প্রবাসীরা আমাদের কাছে নয় বরং আমরা তাদের কাছে পৌঁছার চেষ্টা মাথায় নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (নুর) বলেন, চট্টগ্রাম সমিতি কাতার গঠনের একজন রুপকল্পক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি। আবারও কাতার প্রবাসী চট্টগ্রামবাসীরা আমাকে সেই দায়িত্ব অর্পণ করেছে এবং আমিও কাতারে চট্টগ্রাম প্রবাসীর কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
