যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদন পেল ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা সহায়তা বিল।
বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদও দেয় ছাড়পত্র।
২২০-২১১ ভোটে পাস হয় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত তহবিল।
কোনও রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির পক্ষে জানাননি সমর্থন। সিনেটে আগেই পাশ হওয়া প্রস্তাবটি এখন শুধু প্রেসিডেন্টের সইয়ের পর পরিণত হবে আইনে।
শুক্রবার নাগাদ তাতে স্বাক্ষর করবেন জো বাইডেন- এমনটা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এরফলে, যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক ১৪শ’ ডলার করে অর্থ সহায়তার চেক পাবেন।
এছাড়া, সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে ৩শ’ ডলার করে বেকার ভাতা পাবেন কর্মহীনরা। করোনার ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে স্কুল, স্থানীয় প্রশাসন, রেস্টুরেন্ট ব্যবসা, এয়ারলাইন্সেও আর্থিক সহায়তার সিদ্ধান্ত আছে নতুন বিলে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
