গ্রিসের বাংলাদেশ দূতালয় প্রধান কাউন্সিলর ও লেখক, প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা আমাদের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের মূল প্রবন্ধের রচয়িতা ও উপস্থাপক সুজন দেবনাথ গ্রিস থেকে অন্যত্র বদলি উপলক্ষে ইউরো-বাংলা প্রেস ক্লাব তাকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে।
ইউরো-বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি জাকির হোসেন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক নিরব আহমদ রুমণ, দপ্তর সম্পাদক মো. সাঈদ ও নির্বাহী সম্পাদক মুমিন খান তাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
প্রতি উত্তরে লেখক-গবেষক সুজন দেবনাথ বলেন, ইউরো-বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত হয়ে প্রবাসীদের অনেক দাবি দাওয়া নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আজ চলে যাওয়ার সময় নিজ চোখে ইউরো-বাংলা প্রেস ক্লাব ইউরোপে বৃহত্তর রূপ ধারণ করেছে দেখে আনন্দ লাগছে।
প্রেস ক্লাব যে ভালোবাসা দেখিয়েছে তা আজীবন আমার মনে থাকবে। ইউরো-বাংলা প্রেস ক্লাব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এগিয়ে যাবে এই প্রত্যাশা। সংগঠনের যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি এবং থাকব।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
