যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের বিরুদ্ধে ১২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। তার এ জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে বলে আশঙ্কা করে সম্মিলিতভাবে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে।
বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।
গত সোমবার মামলাটি দায়ের করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেওয়ার অধিকার নেই। শ্মিটের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে।
লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের এই নির্বাহী আদেশ জারির ক্ষমতা নেই। এর কারণে কয়েক প্রজন্ম ধরে এই জমিতে বসবাস ও কাজ করা পরিশ্রমী মিসৌরিয়ানরা পথে বসবে।
মামলার অভিযোগে দাবি করা হয়েছে, গ্রিনহাউস গ্যাসগুলোর ৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ‘সামাজিক ব্যয়’-এর প্রভাব মিসৌরির বাইরেও বহুদূর ছড়িয়ে পড়বে।
অভিযোগে বলা হয়েছে, এটি মার্কিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে- গাড়ি থেকে শুরু করে রেফ্রিজারেটর, বাড়ি, মুদিপণ্য ও বৈদ্যুতিক বিলগুলোতেও প্রভাব ফেলবে।
মামলার বাদী পক্ষের দাবি, বাইডেনের নির্বাহী আদেশে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের সামাজিক ব্যয়ের মূল্য নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার নেই, যা কি না নীতিনির্ধারক সংস্থাগুলো ব্যবহার করবে।
অভিযোগকারীরা বলছেন, এটি আগামী কয়েক দশক ধরে মার্কিন অর্থনীতিতে অযাচিত কোটি কোটি ডলারের ক্ষতি করতে ব্যবহৃত হবে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
