প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীদের কৃতিত্বকে চিহ্নিত করতে মার্চ মাসের ৮ তারিখটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়।
পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে নারীদের নানা সমস্যার মোকাবিলা করতে হয়। এদিন পালনের মধ্য দিয়ে এই বিষয়টিকেও সবার সামনে তুলে ধরে সচেতনতা করা হয়ে থাকে।
সিডনির ল্যাকাম্বার স্থানীয় একটি রেস্টুরেন্টে নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব নারী দিবস’ উদযাপন হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, এক্স ডেপুটি মেয়র কার্ল সালেহ ও আর্মেনিয়ান কমিউনিটির লিডার রোজানা হাসান এবং মাল্টিকালচারাল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিনারের পরে আয়োজক আবুল কালাম আজাদ খোকন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। প্রতি বছরই পৃথক পৃথক থিমে পালিত হয় এই দিনটি। আন্তর্জাতিক নারী দিবসের চলতি বছরের থিম হচ্ছে-নেতৃত্বে নারী: কোভিড-১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
