দৈনিক গড়ে ২০ লাখের বেশি মানুষকে টিকা দেয়া সত্ত্বেও আমেরিকানদের আরো এক বছর অপেক্ষা করতে হবে স্বাভাবিক জীবনে ফিরতে।
প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টা ড. এ্যান্থনী ফাউসি বৃহস্পতিবার এমন অভিমত পোষণ করেছেন টেক্সাস, মিসিসিপির পর আলাবামা স্টেটেও স্বাস্থ্যবিধি পুরোপুরি শিথিলের ঘোষণার পরিপ্রেক্ষিতে।
ড. ফাউসি মনে করছেন, দৈনিক গড়ে ১০ হাজারের কম আমেরিকান করোনাভাইরাসে সংক্রমিত হলেই স্বাস্থ্যবিধি পুরোপুরি শিথিলের কথা ভাবা যেতে পারে। কারণ, এখনও দৈনিক গড়ে ৫৫ হাজারের অধিক আমেরিকান সংক্রমিত হচ্ছেন। এটি একটি মহামারি। তাই তাকে অবজ্ঞা-অবহেলার অর্থ হবে মানুষের জীবনকে জিম্মি করার সামিল। প্রেসিডেন্ট বাইডেনও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন টেক্সাস আর মিসিসিপি স্টেট গভর্নরদের নির্দেশের পরিপ্রেক্ষিতে। বাইডেন বলেছেন, পরিস্থিতির উন্নতি হলেই সবকিছু স্বাভাবিক হবে। তবে এজন্যে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নিতে হবে।
২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের দিন বাইডেন প্রথম ১০০ দিনে ১০০ মিলিয়ন তথা ১০ কোটি আমেরিকানকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন। সেই লক্ষ্য এখন ছাড়িয়ে দৈনিক দুই মিলিয়ন তথা ২০ লাখে পৌঁছেছে। এটি করোনা নিয়ন্ত্রণ/রোধে অত্যন্ত ইতিবাচক একটি প্রক্রিয়া বলে চিকিৎসা বিজ্ঞানীরা মন্তব্য করেছেন। সিডিসি বলেছেন, সকল আমেরিকান টিকা নেয়ার পর সংক্রমণের ঝুঁকি একেবারেই কমে আসবে।
বাইডেনের টার্গেট অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে ১০০ মিলিয়ন আমেরিকানকে টিকা প্রদান করার কথা। অথচ ৪ মার্চ পর্যন্ত তা ৫৪ মিলিয়নে দাঁড়িয়েছে। এদিন জনসন এ্যান্ড জনসনের টিকা প্রদানের কার্যক্রম শুরু হওয়ায় এর গতি ত্বরান্বিত হবে। কারণ, ফাইজার এবং মডার্নার মত জনসনের দুটি টিকার প্রয়োজন নেই। একটিই কোর্স সম্পন্ন হচ্ছে। টিকা নিতে কদিন আগেও যাদের চরম অনীহা ছিল, এখন তারা দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। অর্থাৎ টিকার প্রতি সর্বস্তরের আমেরিকানের আস্থা বেড়েছে। ইতিমধ্যেই যারা টিকা নিয়েছেন তারা স্বাচ্ছন্দবোধ করায় টিকার প্রতি আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে বলে চিকিৎসকরা মনে করছেন। কোন টিকারই তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। প্রথম ডোজের পর সামান্য জ্বর আসে এবং দ্বিতীয় ডোজের পর দুদিন শরীর খুব দুর্বল বোধ হয়। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে আসে।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা)’র পক্ষ থেকে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে বড় ধরনের ৭টি কেন্দ্র চালু করেছে টিকা প্রদানের জন্যে। সামনের সপ্তাহে শিকাগোর ইউনাইটেড সেন্টারে আরেকটি খুলবে ফেমা। আর এভাবে দৈনিক টিকা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়ছে। চাহিদার পরিপূরক টিকা সরবরাহ করাও হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় তথা আফ্রিকান-আমেরিকান, স্প্যানিশ এবং এশিয়ান অধ্যুষিত এলাকাতেও টিকা প্রদানের কার্যক্রম জোরদার করায় টিকা নিয়ে বৈষম্য চলার অভিযোগ কমেছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
