জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ঐক্য গড়ার কথা জানিয়েছেন গণফেরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, আপনারা সবাই জানেন আজ সমাজের কি অবস্থা। সব সমস্যা সংকট আকারে ধারণ করেছে। এ সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের লেগে থাকতে হবে, যাতে করে সরকার বাধ্য হয় এগুলো থেকে সরে দাঁড়াতে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে সুশাসন পাওয়া অসম্ভব। দেশে সুশাসন না থাকলে আমাদের সামনে যে কঠিন সমস্যাগুলো আছে তা থেকে উত্তরণ করা সম্ভব না।
দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে জনগণকে নিয়ে মাঠে নামার আহবান জানান ড. কামাল।
তিনি বলেন, এ সরকার দেশে যে অবস্থা তৈরি করছে যেখানে জনগণের চাওয়া, জনগণের কথা এসব সামনে না এনে এর উল্টোটা সামনে নিয়ে আসা হচ্ছে। যাতে করে মানুষ আরো বিভ্রান্ত হয়। এতে করে জনগণের আশা-আকাঙ্খা পূরণ না হয়ে তার উল্টোটা হচ্ছে।
জাতীয় ঐক্যফ্রন্ট কার্যকর আছে বলেও জানান ড. কামাল হোসেন। গণফোরামের একাংশ দল থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ড. কামাল বলেন, কোনও দল থেকে কিছু লোক বেরিয়ে গিয়ে বিকল্প বক্তব্য রাখতে পারে, বিকল্প ভূমিকা রাখতে পারে। আমি মনে করি, আমাদের দল সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দল হিসেবে তাদের পাশে থাকবে। আর গণফোরাম দুইটা বলার কোন কারণ নেই। তারা কিছু লোক বেরিয়ে গেছে। তারা বের হতেই পারে। কাউকে তো বাধ্য করে রাখা যায় না। তাদের জিজ্ঞাসা করতে পারেন, কেন দল ছেড়েছে। আর তারা যদি বোঝাতে পারে, আপনার সেভাবে বুঝবেন। আমার কথা হলো, যারা গণফোরাম করেছি, এখনও করে যাচ্ছি, তারা জনগণের ঐক্যের ওপর ভরসা করে মাঠে আছি।
ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দেয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ডিজিটাল আইনের কথা বলে মানুষের বাক-স্বাধীনতা ও চিন্তা-স্বাধীনতার ওপর যেভাবে আঘাত করা হচ্ছে, সেখানে থেকে আমাদের সমাজকে পুরোপুরিভাবে মুক্ত করতে হবে।
এর আগে লিখিত বক্তব্যে গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান এমপি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন এর মাধ্যমে জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করার স্বপ্ন নিয়ে জনগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু স্বাধীনতার ৫০ বছরেও জনগণের কঙ্ক্ষিত লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। গত অর্ধ-শতাব্দীতে আমাদের অনেক অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু বৈষম্য কমেনি।
তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনে অগ্রসর হওয়া ছাড়া জনগণের আর কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য আওম শফিকুল্লাহ, অ্যাড. জানে আলম, অ্যাড. সুরাইয়া খান, মোস্তাক আহমেদ প্রমুখ।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
