ট্যাক্সি ড্রাইভারদের আর্থিক সংকট মোচনের বিধি সম্বলিত করোনা স্টিমুলাস বিল তথা ‘আমেরিকা উদ্ধার পরিকল্পনা’ অবিলম্বে পাশের দাবিতে ৩ মার্চ ট্যাক্সি ড্রাইভাররা বিক্ষোভ করেছেন ক্যাপিটল হিলের সামনে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতৃত্বে শতাধিক ট্যাক্সি নিয়ে ড্রাইভাররা রাজধানী ডিসিতে এসেছিলেন। নেতৃত্বে ছিলেন এলায়েন্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই। সমন্বয়ে ছিলেন এলায়েন্সের লেবার অর্গানাইজার বাংলাদেশি আমেরিকান টিপু সুলতান।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে কর্মরত দু’লাখ ট্যাক্সি (ইয়েলো, উবার, লিফ্ট, গ্রিণক্যাব, ব্ল্যাককার, লিমুজিন ইত্যাদি) ড্রাইভারের প্রায় সকলেই করোনার তাণ্ডবে কঠিন সংকটে নিপতিত হয়েছেন পরিবার-পরিজনসহ। বিশেষ করে যারা ট্যাক্সি-ম্যাডেলিয়নের মালিক হয়েছিলেন মোটা অর্থ বিনিয়োগ ঘটিয়ে, তারা ব্যাংক থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধে সক্ষম না হওয়ায় এ যাবত ১০ ট্যাক্সি ড্রাইভার আত্মহত্যা করেছেন। শতাধিক ড্রাইভারের বসতবাড়ি নিলামে উঠেছে। আবার কেউ কেউ দেউলিয়া ঘোষণার মধ্য দিয়ে নিজেকে দায়মুক্তির পন্থা অবলম্বন করেছেন।
এমন কঠিন সংকট থেকে মুক্তির জন্য নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এবং ইউএস সিনেটের বর্তমান লিডার সিনেটর (নিউইয়র্ক-ডেমোক্র্যাট) চাক শ্যুমারও অঙ্গীকার করেছেন এমন নাজুক অবস্থা থেকে ট্যাক্সি ড্রাইভারদের উদ্ধার কল্পে কার্যকর একটি পদক্ষেপ গ্রহণের। ইউএস সিনেটে পাশের প্রক্রিয়ায় থাকা জো-বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা স্টিমুলাস বিলে ট্যাক্সি ড্রাইভারদের উদ্ধারের প্রসঙ্গ রয়েছে বলে জানান টিপু সুলতান। তবে সেই অর্থ নির্দিষ্ট করতে হবে দেনায় জর্জরিত ট্যাক্সি ড্রাইভারদের জন্য। এজন্যেই তারা সিনেট ভবনের বাইরে বিক্ষোভ করলেন।
উল্লেখ্য, এ দাবিতে এর আগে নিউইয়র্ক সিটিতে বেশ কয়েকটি শোভাযাত্রা হয়েছে। সে সময় সিনেটর শ্যুমার অঙ্গীকার করেছেন দুর্দশা থেকে ড্রাইভারদের উদ্ধারের। অর্থাৎ ব্যাংকের সমুদয় দায় থেকে অব্যাহতি প্রদান করার।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
