ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কারাগারের একজন লেখককে হত্যা করা হয়েছে। তাকে বিতর্কিত একটি কালো আইনে কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। এই আইনটি স্বাধীন মত প্রকাশের অন্তরায়। এই আইনের অধীনে এ পর্যন্ত এক হাজার মামলা হয়েছে তার একটিরও নিষ্পত্তি হয়নি। ম্যাক্সিমা কেইসগুলো আপনি দেখবেন যে, মোটামুটি দেরিতে হলোও জামিনে বেরিয়ে এসেছে। তার মানে এটা স্পষ্ট যে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অভিযোগ ভিত্তিহীন। একই আইনে লেখক মুশতাক আহমেদ গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে বিহাইন্ড দ্যা সিন জানেন না।
আজ মঙ্গলবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, মুশতাকের অপরাধ ছিল তিনি ব্যাংক লুটেরা ১৯৯৬ সালে যারা শেয়ার বাজার লুট করেছিল, ২০১০ সালে একই চক্রের সিন্ডিকেটের লোকজন শেয়ারবাজার লুট করেছিল। সেই চক্রের একজন ব্যাংক লুটেরার একটা কার্টুন প্রকাশ করেছিল কিশোর। সম্ভবত পদ্মা ব্যাংকের এমডি নাফিজ সরাফত চৌধুরী, তার বিষয়ে কার্টুন প্রকাশ করে। সেই নাফিজ র্যাব দিয়ে কিশোরকে তুলে নিয়ে গিয়েছে, তাকে মারদোর করেছে, নির্যাতন করেছে। মুশতাকের সাথে তার (কিশোর) একটা যোগাযোগ ছিল, ক্যাডেট কলেজে পড়েছে। তাকেও ধরা হলো একটা কার্টুন আঁকার জন্য। সেই কার্টুন কার? কোনো নিরাপরাধ ব্যক্তির না, একজন ব্যাংক লুটেরার। তারা কিভাবে ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ নিচ্ছে, লা ম্যারিডিয়ানের একটা রুমের জন্য কস্ট দেখা যাচ্ছে ১২ কোটি এভাবে ঋণ। এই মাফিয়াদের সিন্ডিকেট শক্তিশালী বলেই মুশতাক জামিন পায়নি।
সরকারের এই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।
জাতীয় কমিটির সদস্য সচিব সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, এসএম ফজলুল হক, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
