কানাডার আলবার্টা প্রদেশে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল হক এ্যন্ডি মারা গেছেন।
স্থানীয় সময় রোববার ভোররাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
আনোয়ারুল হক বেশকিছু দিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, আনোয়ারুল হক ‘এ্যন্ডি ভাই’ নামে প্রবাসী বাঙালিদের মধ্যে জনপ্রিয় ছিলেন এবং তিনি ৫০ বছর ধরে ক্যালগেরি শহরে বসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি জিওলজিস্ট ছিলেন।তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আনোয়ারুল হকের মৃত্যুতে বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। এ ছাড়া তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
