কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ও পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ফেডারেল কোর্টে মামলার আবেদন করেছে ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলমসহ পাঁচজন ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট অব মিশিগানে এই মামলার আবেদন করেন।
স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় রাব্বী আলম নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার আবেদনের বিষয়টি জানিয়েছেন।
মামলার আবেদনে আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’-এর ভিডিও অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রাব্বী আলম জানান, মামলার অন্যান্য বাদীদের মধ্যে রয়েছেন শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশন্স নামের সংগঠন।
মামলার বিবাদীরা হলেন- আল-জাজিরা ইংলিশ, দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।
মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে, উল্লেখ করে তথ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে। এ ছাড়া মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
