সম্প্রতি কুয়েতে মূদ্রা (দিনার) ছিটিয়ে চারজন বাংলাদেশি নাগরিককে অশ্লীল নৃত্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নিয়ে প্রবাসীদের সতর্ক বার্তা দিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্ক বার্তা দেয় বাংলাদেশ দূতাবাস কুয়েত। এতে বলা হয়, কুয়েতে প্রবাসী সকল বাংলাদেশীর অবগতির জন্য জানানো যাচ্ছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারজন বাংলাদেশিকে কুয়েতি দিনার ছিটিয়ে অশ্লীল নৃত্য করতে দেখা যায়। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ভিডিও’র সঙ্গে জড়িতদের ঠিকানা-পরিচয়-মোবাইল নম্বর জানা থাকলে দ্রুত বাংলাদেশ দূতাবাসকে (কুয়েত) জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে প্রবাসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকা এবং স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের কঠোর নির্দেশনা প্রদান করা হচ্ছে।
More Stories
ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চুকে সৌদিতেই দাফন
সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সেখানেই জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
