ইকুয়েডরে কারাগারে পৃথক তিনটি দাঙ্গায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।
প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব থেকেই দাঙ্গার ঘটনা ঘটে বলে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আলজাজিরার।
গায়াকুইল, কুয়েঙ্কা এবং লাতাকুঙ্গা শহরের কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। গুলি ও ছুরি হামলায় কয়েদিরা নিহত হন বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুন্ডো মোনকায়ো বলেন, ‘কারাগারের অপরাধ নেতৃত্ব নিয়ে দুই গ্রুপ সংঘাতে জড়িয়েছিল।’
এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান মোনকায়ো।
তিনি বলেন, অতিরিক্ত ৮০০ পুলিশের সহযোগিতায় কর্তৃপক্ষ কারাগারগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরাতে সক্ষম হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকটি অ্যাম্বুলেন্সকে কারাগারগুলো থেকে বের হতে দেখা যায়।
এদিকে দাঙ্গার খবর ছড়িয়ে পড়তেই কয়েদিদের স্বজনরা কারাগারের সামনে জড়ো হয়েছে কী ঘটেছে জানার জন্য।
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো টুইটারে বলেছেন, ‘দুর্বৃত্ত গোষ্ঠীগুলো দেশের কয়েকটি কারাগারে একযোগে সহিংসতা চালিয়েছে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
