জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আ স ম রব বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আইনের অধীন পরিচালনা না করে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা চরম ঝুঁকিতে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অন্তর্নিহিত শক্তি বিনষ্ট হয়ে যাচ্ছে নৈতিকভাবে অসার হয়ে পড়ছে। রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে প্রতিষ্ঠানগুলোর আভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিত করে এর প্রতিকার করা জরুরি।
‘মহান শহীদ দিবস’ উপলক্ষে আজ শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কর্তৃক কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
আ স ম রব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই লগ্নে রাষ্ট্রের ভূমিকা আমাদের জন্য চরম বেদনার। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের জমিতে অন্যায় অপশাসন ও নিপীড়নের বীজ পল্লবিত হচ্ছে প্রতিদিন। এভাবে চলতে থাকলে রাজনৈতিক নৈরাজ্য আমাদের সকল অর্জনকে গ্রাস করে ফেলবে। একুশের প্রতিবাদী চেতনায় বায়ান্নের ন্যায় সম্মিলিত ভাবে সকল অন্যায় ও অবিচারকে রুখতে হবে।
দলের কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক জনাব মোশাররফ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক জনাব মোশাররফ হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য হাজী আখতার হোসেন ভুইয়া, তানভীর আহমেদ, অ্যাডভোকেট নাজিম উদ্দীন, আনিসা রত্না প্রমুখ।
সভাপতির ভাষণে সাকাম আনিছুর রহমান খান বলেন, ভাষা আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদের জাগরণ সৃষ্টি হয়। ভাষা আন্দোলন জাতীয়তাবাদী চেতনার বাতিঘর। একুশের চেতনার মাঝেই স্বাধীনতার বীজ লুকায়িত ছিল।
কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফলশ্রুতি হচ্ছে ১৯৭১ এর বাংলাদেশ। আজ আমাদের প্রয়োজন জাতীয়তাবাদী চেতনা জ্ঞান ভিত্তিক সভ্যতার পর্যায়ে উন্নত করে বাঙালির তৃতীয় জাগরণের পর্যায় অতিক্রম করা।
More Stories
একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির...
জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, জুলাই বিপ্লবে পুলিশ সদস্য হত্যাসহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।...
ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের আকাঙ্খা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের ‘সাধ এবং সাধ্যে’র মধ্যে ফারাক থাকলেও আমি বিশ্বাস...
পাকিস্তানপন্থি সেই অপশক্তি নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও এলজিআরডি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে।...
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
