বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পরবে।’
আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদুর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।’
শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।’
বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন এই নেতা।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে কোনো জনঘনিষ্ট ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।’
More Stories
তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন— এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক...
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন: নাহিদ ইসলাম
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশকে’ আইনে রূপান্তর করতে যাচ্ছে বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে...
৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা চালু হবে : অর্থমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া দেশের সব শিল্প-কারখানা ফের চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।...
জ্বালানির দাম এখনো বাড়েনি, এটা বর্তমান সরকারের সফলতা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সকল দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে, অনেক দেশে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে।...
জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম
জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের...
