মার্কিন ক্যাপিটল হিলে হামলার পর ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে অভিশংসিত হলেও সিনেটের বিচারে দ্বিতীয়বারের মতো বেকসুর খালাস পেয়েছেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের বেকসুর খালাস পাওয়াকে গণতন্ত্রের জন্য অন্ধকার অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার সিনেটে বিচারের রায় ঘোষণার পর এক বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন বাইডেন। খবর সিএনএনের।
বাইডেন বলেন, ‘এটি আমাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়, যা আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র ভঙ্গুর। তাই একে সব সময় রক্ষা করতে হবে। আমাদের অবশ্যই সদা সতর্ক থাকতে হবে। আমেরিকাতে এই সহিংসতা ও চরমপন্থার কোনো স্থান নেই। প্রত্যেক আমেরিকান, বিশেষ করে নেতা হিসেবে আমাদের সবার সত্যের রক্ষা এবং মিথ্যাকে পরাজিত করার দায়িত্ব রয়েছে।’
ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু শনিবার ভোটাভুটিতে ৫৭ সিনেটর ট্রাম্প ‘দোষী’ বলে মত দেন। এর বিপক্ষে পড়ে ৪৩ ভোট।
সাত রিপাবলিকান সিনেটরও দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। কিন্তু তাদের অন্তত ১৭ রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল। সেটি পূরণ না হওয়ায় এই যাত্রায়ও টিকে গেলেন ট্রাম্প। ফলে আগামীতে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের আর কোনো বাধা রইল না।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
