চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংয়ের সঙ্গে প্রথমবার কথা বলার সময় মানবাধিকার লঙ্ঘনের ইস্যু আলোচনায় এনেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দুই দেশের নেতার মধ্যে ফোনালাপ হয়। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ের ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক বিষয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে। ফোনে জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানালেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। অর্থনীতিকে হাতিয়ার করে বেজিংয়ের পদক্ষেপ ও জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, জিনপিং-বাইডেন আলোচনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে হংকং ও তাইওয়ান সংক্রান্ত প্রসঙ্গও উঠে আসে।
চীনে ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস প্রতিবেশীদের বেইজিং ভয় দেখাচ্ছে বলে জানিয়েছিলেন। পরিস্থিতির দিকে আমেরিকা কড়া নজর রাখছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বেইজিং বৃহত্তর বিশ্বের কল্যাণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে। চীন দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাইডেন প্রশাসনের প্রতি বরাবরের মতো আহ্বান জানিয়েছে। চীনা চন্দ্রবর্ষের আগে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বানকে একটি শুভ ইচ্ছা হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বলেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত হলে, তা উভয় দেশের জন্য একটা বিপর্যয় হবে বলে বাইডেনকে সতর্ক করেছেন শি জিনপিং। এছাড়া করোনা মহামারি মোকাবেলা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন, অস্ত্রের বিস্তার রোধের মতো বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
