বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় এসআই মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অনেকে।
জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে গেল বুধবার সন্ধ্যায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় মশাল মিছিলে অংশ নেওয়া অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে আটক করে নিয়ে গেছে বলে জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করে বলে জানা গেছে।
More Stories
জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম
জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের...
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ
২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।...
‘অসংসদীয়’ শব্দ ব্যবহার নিয়ে সংসদে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু বিতর্ক
জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে ‘অসংসদীয়’ শব্দ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে মৃদু বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘মিথ্যা’...
সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে
গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হচ্ছে...
ফ্যামিলি কার্ড ও খাল খননের নামে সংস্কার ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: দুই এমপির অভিযোগ
গণভোটের জনরায়কে উপেক্ষা করে সংস্কারকে ভুলিয়ে দিতে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি সামনে নিয়ে আসা হয়েছে বলে সরকারী দলের...
সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালেও রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি নিজের সচেতনতা ও মনোযোগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন...
