নতুন পথে চলতে চলেছে আমেরিকা। দেশবাসীর উদ্দেশে ভাষণে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তার ভাষণে প্রথমেই বলেন আমেরিকা ইজ ব্যাক। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, তার এই ভাষণে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েছে গোটা আমেরিকা। চীন এবং রাশিয়ার উদ্দেশে বাইডেন বলেন তিনি এতদিন ধরে তাদের কাজ ভালোভাবে দেখেছেন। তবে এবার তিনি আমেরিকার হয়ে জোর গলায় কথা বলবেন। মিয়ানমার এর পরিস্থিতি সম্পর্কে তিনি উষ্মা প্রকাশ করেন। যদি প্রয়োজন হয় তবে আমেরিকা এ বিষয়ে হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি।
নিজের ক্ষমতা সম্পর্কে জানে আমেরিকা। তাই তারা কারো সাথে কোনো কম্প্রোমাইজ এর পথে যাবে না। চীন এবং রাশিয়া যদি মনে করে তারা সকলকে শাসন করবে তাহলে তারা ভুল করবে বলে এদিন জানান বাইডেন। মহামারী এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমেরিকা তার পদক্ষেপ আগামীদিনেও জারি রাখবে বলে জানান তিনি। ডনাল্ড ট্রাম্পের আমলে যে ভুল গুলি হয়েছে তা তিনি ঠিক করবেন বলেও জানান। তার মতে আমেরিকা জানে কিভাবে নিজেকে সকলের কাছে তুলে ধরতে হবে। আর সেই কাজটি তিনি সঠিকভাবে করতে চান। যেভাবে মার্কিন হাউসে হামলা হয়েছে তার নিন্দা করে তিনি বলেন আগামী দিনে যাতে এমন ঘটনা না হয় সেদিকে তিনি নজর রাখবেন। তিনি বলেন, গোটা ওয়ার্ল্ড আমেরিকাকে ফলো করে। তাই তাদের কাজ যেন সঠিক হয়। সেখানে যেন কোনো ফাক না থাকে। আমেরিকা জানে কিভাবে দেশবাসীকে নিয়ে এগিয়ে চলতে হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে তিনি বলেন রাশিয়া যদি মনে করে তারা আমেরিকাকে টক্কর দেবে তাহলে তারা ভুল করছে। মার্কিন ভোট, সাইবার নিয়ে রাশিয়া যেন সতর্ক থাকে। চীনের অর্থনীতি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। তবে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে আমেরিকা জানে তাদের কি করতে হবে, হুঁশিয়ারি বাইডেনের। মার্কিন বিদেশ নীতি এই পথেই এগোবে বলে জানান বাইডেন।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
