যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটি নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি প্রবাসী কাউন্সিলর প্রার্থীকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সিটির কুইন্সের ডিস্ট্রিক্ট ২৪-এর নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হচ্ছে বলে কাউন্সিলর প্রার্থী মৌমিতা আহমদ অভিযোগ করেছেন। তার অভিযোগ, ওয়াল স্ট্রিটের বিলিয়নিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার কাউন্সিল সদস্য জেনেরোর সাবেক চিফ অব স্টাফের নেতৃত্বে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ইমেইল প্রেরণ করা হচ্ছে।
আগামী ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মৌমিতা ছাড়া আরও ৩ জন বাংলাদেশি প্রবাসী ও ৪ জন মার্কিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ট্রাম্প সমর্থক বিলিয়নিয়ার স্টিফেন রস, জ্যাক কাইয়ার, আইসাক এশ, জেফ ল্যাব ও জেমস জেনেরো নামের ধনকুবের প্রার্থী হয়েছেন। মৌমিতা প্রাক নির্বাচনী জরিপে এগিয়ে আছেন। এছাড়া বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটিতে তার পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। মূলত এইসব দেখেই প্রভাবশালী মহল ঈর্ষান্বিত হয়েছে বলে ধারণা করছেন মৌমিতা আহমেদ।
নির্বাচনে স্বল্পমূল্যের আবাসন সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও অভিবাসী পরিবারের লড়াইকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রচার চালাচ্ছেন মৌমিতা। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা মৌমিতা পরিবারের সাথে ৮ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। নির্বাচনে অন্য বাংলাদেশি প্রার্থীরা হচ্ছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলীপ নাথ ও মুজিবুর রহমান।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
