করোনা পরিস্থিতির মধ্যেই নিউইয়র্ক থেকে বাংলা ভাষার আরও একটি পত্রিকা বের হচ্ছে। ‘ঠিকানা’ পত্রিকার বিদায়ী বার্তা সম্পাদক মিজানুর রহমান মিজানের সম্পাদনায় ‘দেশ’ নামক এই পত্রিকাটি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের বুধবার (২৪ জানুয়ারী) থেকে প্রকাশিত হবে বলে জানান পত্রিকাটির প্রকাশক মঞ্জুর হুসেন।
জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি থেকে ঠিকানা ছেড়ে দেয়ার আগাম নোটিশ দিয়েই মিজান নতুন এই পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং ‘ঠিকানা’ কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন তিনি।
২৫ বছরের অধিক সময় ‘ঠিকানা’ পত্রিকায় ভাইস প্রেসিডেন্ট (অর্থ/বিজ্ঞাপণ) হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছরের শেষ দিন সেখান থেকে বিদায় নেন মঞ্জুর হুসেন। নতুন এ পত্রিকার অফিস খোলা হয়েছে জ্যাকসন হাইটসে। দ্রুতই এই পত্রিকার নির্বাহী সম্পাদকের নামও ঘোষণা করার কথা জানান মঞ্জুর।
তিনি বলেন, কারও সাথে প্রতিযোগিতা নয়, দলবাজিও নয়, সত্য ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গিকারে আমরা বাজারে আসছি। ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। এটিও অন্যসব পত্রিকার মত বিনামূল্যেই বিতরণ করা হবে।
উল্লেখ্য, করোনা মহামারিতে লকডাউনে যাবার আগে নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় ১৬টি পত্রিকা প্রকাশিত হলেও এখন প্রকাশ পাচ্ছে মাত্র ১০টি। এগুলো হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালি, সাপ্তাহিক বাংলা, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক নবযুগ। তার সাথে যুক্ত হচ্ছে ‘দেশ’। এছাড়াও আরও কয়েকটি শুধু অনলাইনে আপডেট করা হচ্ছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
