বাংলাদেশে আর্ত-মানবতার সেবা এবং ব্যবসায় বিনিয়োগের জন্য প্রবাসে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থের বড় একটি অংশ পাঠানোর পুরষ্কার পেলেন যুক্তরাষ্ট্র উদীয়মান ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা নিহাল র্যা রহিম। গত ৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সারাবিশ্বে বেশ ক’জনকে ২০২০ সালের ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান করা হয়। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারির পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পৌঁছতে না পারায় পরবর্তীতে নিহাল র্যা রহিম সেই ক্রেস্ট ও সাটিফিকেট নিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরীন জাহানের কাছ থেকে।
টেক্সাস এবং আরকানসাস স্টেটে রিয়েল এস্টেট, হোটেলসহ নানাবিধ ব্যবসার মালিক-প্রতিষ্ঠান ‘র্যা’জ হসপিটালিটি’ এবং ‘র্যা’জ ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান নিহাল র্যা রহিম সন্দ্বীপের সন্তান এবং বেশ ক’বছর নিউইয়র্কে অবস্থানের পর টেক্সাসে বসতি গড়েছেন।
উল্লেখ্য, দু’বছর আগে ২০১৭ সালেও ‘সিআইপি’র স্বীকৃতিপত্র ও ক্রেস্ট পান তিনি। একই কারণে তিনি ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট ও সার্টিফিকেট লাভে সক্ষম হয়েছেন।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
