প্রবাসী বাংলাদেশি শারমিন জাহান পাপিয়া অস্ট্রেলিয়ার লিভারপুল হাসপাতালে আজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন।
জানা গেছে, শারমিন জাহান পাপিয়া সিডনিতে সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত ছিলেন। তিনি কুমিল্লার কাজী বাড়ির মেয়ে। সিডনির মিন্টোতে বসবাস করতেন। পাপিয়া মৃত্যুকালে স্বামী হায়দার চৌধুরী বাবু ও একমাত্র কন্যা তাসফিয়া এবং ছোট বোন জুলিয়াসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আগামীকাল ২৫ জানুয়ারি বেলা ১১টায় সিডনির নারেলেন কবরস্থানে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে জানাজায় অংশগ্রহণের জন্য অবশ্যই পূর্বে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বাংলাদেশির মৃত্যুতে পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
