‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’-এর সূচনা নির্মাণে উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১।
আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২১ এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ব আঙিনায় বাংলা সাহিত্যের চর্চার ক্ষেত্র সৃষ্টিতে ইতিমধ্যে ব্যাপভাবে সাড়া পড়েছে। উত্তর আমেরিকা সহ বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারতের বাংলা ভাষাভাষীদের মধ্যে দেখা গেছে প্রাণের উচ্ছ্বলতা।
সার্বিক অনুষ্ঠানে চীফ কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন সেলিম চৌধুরী (কানাডা) এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর চিত্রা সুলতানা।
বাংলা সাহিত্য সম্মেলনে অংশ গ্রহণে ইচ্ছুকদের সভাপতি আতিকুর রহমান আতিকের (৯৫৪-৮১৮-২৯৭০) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানিয়েছেন, যারা অনুষ্ঠানে ভিডিও পাঠাতে চাইছেন তারা যেনো নিচের নিয়মকানুনের উপর ভিত্তি করে ভিডিও পাঠান-
নিয়মবলী :
১. অবশ্যই ভিডিওটি আড়াআড়ি বা হরাইজোন্টাল ভাবে ধারণ করবেন (ফ্রেম রেসিও হবে ১৬:৯, ফ্রেম সাইজ হবে ১৯২০*১০৮০, ফ্রেম রেট হবে ২৫এফপিএস)।
২. কেউ ভিডিওতে কোনো টেক্সট দিবেন না, যেমন নাম বা অন্য কিছু।
৩. ভিডিও ধারণ করার সময় ট্রাইপড ব্যবহার করবেন যেন কাপাকাপি না করে।
৪, পারোতপক্ষে একেবারে ক্লোজ শট না নিয়ে নিচের দিকে নাভি পর্যন্ত এবং মাথার উপর হালকা জায়গা রেখে ভিডিও ধারণ করবেন।
৫. অডিও যেন পরিস্কার শোনা যায়, সেবিষয়ে খেয়াল রাখতে হবে।
৬. আলো সব সময় সামনে রাখুন পিছনে রাখলেও যেনো ক্যামেরায় দেখা না যায়।
৭. খেয়াল রাখবেন পিছনে কোনভাবেই অন্য কেউ বা কোনো প্রাণী না দেখা যায়।
৮. ফাইল ফর্মেট হবে mpeg4 অথবা mpeg2
More Stories
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
সিডনিতে প্রথমবার ক্রিকেটারদের নিলাম, শুরু হচ্ছে বাংলা হানড্রেড লিগ
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথমবারের মতো আইপিএল আদলে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। সিডনির ল্যাকেম্বা লাইব্রেরি হলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে প্রবাসী...
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি...
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬
উত্তর আফ্রিকা থেকে রাবার বোটে চড়ে ইউরোপে পৌঁছানোর সময় গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। যাত্রাপথে খাবার...
