যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।
২০ জানুয়ারি শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, মহামারির সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনও আসেনি।
বুধবার শপথের পর বাইডেন বলেছেন, ‘এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতি সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এর প্রায় এক পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রে। সম্প্রতি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি ছড়িয়েছে ৬০টি দেশে। দ্রুত সংক্রমণ ঘটানো ভাইরাসের নতুন রূপটি এই মুহূর্তে অনেক দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
