ইসলামি শিক্ষার প্রসারে অবদান রাখায় কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া প্রতিষ্ঠান কাতার ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও বিশেষ সম্মাননাপত্র পেয়েছেন আল নূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক বাংলাদেশি আলেম মাওলানা ইউসুফ নূর।
সম্প্রতি কাতার ইসলামিক কালচারাল সেন্টারের দাওয়াহ বিভাগের অন্যতম সুপারভাইজার শাইখ শাউর আহমদ আল আজহারী মাওলানা ইউসুফ নূরের হাতে এ সম্মাননাপত্র ও উপহার তুলে দেন।
এসময় সেক্রেটারি শাইখ মহিউদ্দিন দাইরী মাওলানা ইউসুফ নূরের প্রশংসা করে বলেন, কমিউনিটির মাঝে আপনার ইসলামী ও সামাজিক তৎপরতা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনার এই কর্মতৎপরতা সর্বত্র ছড়িয়ে পড়ুক এ কামনা করছি।
মাওলানা ইউসুফ নূর তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কাতার ইসলামিক কালচারাল সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই উপহার ও সম্মাননা আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমৃত্যু দ্বীন ও উম্মাহর খেদমতে থাকার তাওফিক দান করেন।
উল্লেখ্য, কাতার প্রবাসী বাংলাদেশি আলেম মাওলানা ইউসুফ নূর দীর্ঘ ২৪ বছর কাতার ধর্ম মন্ত্রণালয়ে সুনামের সাথে ইমাম- খতিব ও কুরআন শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘ ১৮ বছর কাতার ইসলামিক কালচারাল সেন্টারে দাঈ ওয়ায়েজ ও আরবী ভাষা প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তিনি কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। অনেকবার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজ্ব প্রশিক্ষক মনোনীত হয়েছিলেন। দাওয়াতি কাজে আরব আমিরাত ও আমেরিকাসহ বিভিন্ন দেশে সফর করেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
