আগামী ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার) হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১।
সম্প্রতি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সদস্য সচিব কাজী মশহুরুল হুদা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানান।
সভাপতি আতিকুর রহমান বলেন, গত ১৪ ও ১৫ মার্চ ২০২০ সালে ফ্লোরিডায় দুইদিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২০ হওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু করোনার কারনে আমরা তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ২০২১ সালে ভার্চুয়ালি এ আয়োজন করতে যাচ্ছি। আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা।
সম্মেলনের সদস্য সচিব কাজী মশহুরুল হুদা জানান, ভার্চুয়ালি উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ শুধু মাত্র উত্তর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর ব্যাপ্তী থাকবে বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন হিসেবে। ভারত, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য চর্চ্চার গুণীজনদের অংশগ্রহণ থাকবে দুইদিন ব্যাপী সম্মেলনে।
তিনি বলেন, যারা আগ্রহী তারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর কানাডার প্রতিনিধি হচ্ছেন- সেলিম চৌধুরী।
এছাড়া সম্মেলন কমিটির কার্যকরী সদস্য তাজুল ইসলাম, সাইদুর রব, গোলাম ফারুক ভূইয়া, রেহান রেজা, ডিউক খান, আকবর হায়দার কিরণ, চিত্রা সুলতানা, মৌমধুবন্তি প্রমুখ।
‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’ হচ্ছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ এর শ্লোগান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
