যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছেন।
দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। তিনি ১৬তম রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ জিয়াউদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।
দূতাবাসে আগমনের পর রাষ্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষমূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বঙ্গবন্ধু অডিটরিয়ামে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সাধারণ সভায় বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত ইসলাম সকলকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের সাথে পৃথক সভা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত কনস্যুলার সেবার অধিকতর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব প্রদান করেন।
রাষ্ট্রদূত ইসলাম নতুন দায়িত্ব গ্রহণের জন্য ৮ জানুয়ারি ওয়াশিংটনে এসে ৬ দিনের কেয়ারেন্টিনে ছিলেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
