যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান উদ্যাপনের বিশেষ একটি প্রাইমটাইম টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা টম হ্যাঙ্কস।
জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘সেলেব্রেটিং আমেরিকা’ শিরোনামের ৯০ মিনিটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জন বন জভি, ডেমি লোভাতো জাস্টিন টিম্বারলেকের মতো ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে জো বাইডেন এবং কমলা হ্যারিসও বক্তব্য রাখবেন।
রয়টার্স জানিয়েছে, এবার করোনার কারণে অনুষ্ঠানের সূচিতে কাটছাঁট করা হয়েছে।
ডেমি লোভাতো তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাকে যখন পারফর্ম করার কথা বলা হলো আমি তা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।’
‘স্বপ্ন সত্য হওয়ার’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যান্ট ক্লেমন্স।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে টিম্বারলেক ও ক্লেমন্স তাদের নতুন গান ‘বেটার ডেজ’ পরিবেশন করবেন।
টিম্বারলেক গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের এই গানে সবাইকে আশাবাদী হতে উৎসাহ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি স্থানীয় সময় (ইটি) ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৮টায় এবিসি, সিবিএস, সিএনন, এনবিসি ও এমএসএনবিসিতে সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়াও, ইউটিউব, ফেসবুক, টুইটারসহ ৯টি শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এবারের অভিষেক অনুষ্ঠান অন্যান্য প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের চেয়ে কিছুটা অন্যরকম হতে যাচ্ছে।
সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
