ঢাকার কেরানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটাতে গিয়ে যৌন উত্তেজক ট্যাবলেটসহ স্থানীয় জনতার কাছে হাতেনাতে আটক হয়েছেন ঢাকা জেলা কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ। পরে তাকে গণধোলাই দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা। গ্রেপ্তার হওয়া রাজ ঢাকা জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর বাসায় অবৈধ যাতায়াত করতেন কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম রাজ। একইভাবে গত মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাড়িতে তার থাকার রুমে প্রবেশ করেন কৃষক লীগ নেতা। বিষয়টি ওই গৃহবধূর বাড়ির আশেপাশের লোকজন টের পেলে ভোরের দিকে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর মারধরের একপর্যায়ে রাজ পরকীয়া ও অবৈধ মেলামেশার কথা স্বীকার করেন। খবর শুনে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষক লীগ নেতাসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।
ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকি উদ্দীন আহমেদ রিন্টু ঘটনার ব্যাপারে বলেন, ‘আমি ঘটনাটি জানতে পেরেছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠনের আইনে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় দল বহন করবে না।’
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ মেলামেশার অভিযোগে সিরাজুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
