প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এসেও বিপর্যস্ত ইতালি। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আশার আলো দেখছে ইতালি, ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটি।
গত ২৭ ডিসেম্বর থেকে ফাইজার ও বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু করে দেশটি। প্রথম ধাপে প্রায় ৯ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও বয়স্ক মানুষের শরীরে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।
তার মধ্যে ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা গ্রহণ করেন বাংলাদেশি স্বর্ণা রহমান। তিনি ভেনিসের ‘সান পাওলো মনফালকোন’ হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত আছেন। তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের দোহারে।
এদিকে গত ১০ জানুয়ারি আরেক বাংলাদেশি হাসান (২৫) করোনার টিকা নেন। দেশটির মিলান শহরের সানপাওলো হাসপাতালে করোনা টিকা নেন তিনি। হাসান শরীফ ২০১১ সন থেকে মিলান সানপাওলো হাসপাতালে রোগীদের খাদ্য সেবায় নিয়োজিত আছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মহামারি করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে ইতালি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। ধাপে ধাপে লকডাউন, জরুরি অবস্থা, বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে বেশ কয়েকজন বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছে ৮০ হাজার ৩২৬ জন।
তবে ইতালি সরকারের সর্বোচ্চ চেষ্টায় দেশটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইতালিতে দুই ধাপে প্রায় ১৫ হাজার করোনা টিকা দেওয়া হয়েছে। ইতালি সরকার বলছে খুব শিগগিরই সাধারণ জনগণকেও করোনা টিকা দেওয়া হবে।
ইতালিতে প্রায় ৩০০টি টিকা বিতরণের সাইট থাকবে। টিকা দেওয়ার প্রচারণা চরম পর্যায়ে এলে তা বেড়ে ১ হাজার ৫০০ করা হবে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
