বাংলাদেশ আল-কায়েদার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। গতকাল বুধবার রাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে পম্পেও’র বক্তব্যকে মিথ্যাচার বলেও আখ্যায়িত করেছে ঢাকা।
সাবেক সিআইএ কর্মকর্তা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে বক্তব্য রাখার সময় বলেন, ‘আল-কায়েদার সেল বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালিয়েছিল।’ সুনির্দিষ্টভাবে কোন হামলা, তা তিনি উল্লেখ করেননি।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ‘এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওই মিথ্যাচার বাংলাদেশ প্রত্যাখান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সন্ত্রাসের ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে। বাংলাদেশে আল-কায়েদার কোনো উপস্থিতি নেই।’
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ থাকলে বাংলাদেশ এ বিষয়ে কাজ করতে সানন্দে রাজি আছে। কিন্তু অনুমানের ভিত্তিতে যদি তিনি এ বক্তব্য দিয়ে থাকেন তবে তা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিদায়ী ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার রাতে ইরান-আল-কায়েদা যোগসূত্র নিয়ে বক্তব্য রাখেন। মাইক পম্পেও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি হুমকির কথা ভাবুন। ইসরায়েল, সৌদি আরবের প্রতি হুমকির কথা ভাবুন। লিবিয়া, ইয়েমেন ও মাগরেবের মতো স্থানগুলো আল-কায়েদার উপস্থিতিতে পুরোপুরি ভেঙে পড়া বা বাংলাদেশ- যেখানে আল-কায়েদা সেলগুলো হামলা চালিয়েছে সেখানে অশান্তি বাড়ার জোরালো সম্ভাবনার কথা ভাবুন।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইক পম্পেও সেখানে বলেন, ‘বিশ্বজুড়ে ইরান-আল-কায়েদা বিরাট অপশক্তি দেখতে আপনাদের সিআইএর সাবেক পরিচালক হওয়ার প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য মুক্ত রাষ্ট্রগুলোর জন্য ইরান-আল-কায়েদা যোগসূত্রকে গুড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। এ ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সত্যিকারের অগ্রগতি অর্জন করেছে।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
