নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে গুগল। সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, ভিডিও প্ল্যাটফর্মটির নীতিমালা লঙ্ঘন করা কনটেন্ট আপলোড করায় স্বয়ংক্রিয়ভাবে ‘ওয়ান-স্ট্রাইক’ পায় ট্রাম্পের অ্যাকাউন্ট। এর ফলে অন্তত সাত দিন ট্রাম্পের ইউটিউব চ্যানেলে নতুন কনটেন্ট ওঠানো যাবে না। এ ছাড়া চ্যানেলের ‘কমেন্ট সেকশন’ বা মন্তব্যের ঘরও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।
ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টে প্রায় ২৮ লাখ (২ দশমিক ৭৭) সাবস্ক্রাইবার রয়েছে। ট্রাম্পের চ্যানেলে সাধারণত দিনে একাধিক ভিডিও প্রকাশ করা হয়। কোনো ইউটিউব চ্যানেল তিনবার ‘স্ট্রাইক’ পেলে সেটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার বিষয়ে ইউটিউব বলেছে, ‘ডোনাল্ড জে. ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন কনটেন্ট আমাদের নীতিমালা লঙ্ঘন করায় আমরা পর্যালোচনা করা শেষে এবং সহিংসতা নিয়ে সাম্প্রতিক সময়ের উদ্বেগের আলোকে কনটেন্টটি আমরা সরিয়ে দিয়েছি।’
ইউটিউব আরো বলেছে, ‘সহিংসতা নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে আমরা অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেলের কমেন্ট বন্ধ করে দিচ্ছি। নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত কোনো কিছু দেখা গেলে আমরা সংশ্লিষ্ট চ্যানেলের কমেন্ট সেকশন বন্ধ করে দিই।’
এ ছাড়া ট্রাম্প সমর্থকদের পক্ষে সাফাই গাওয়ায় গণমাধ্যম ব্যক্তিত্ব ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের ‘ওয়ার রুম’ পডকাস্টের চ্যানেল বন্ধ করে দেয় ইউটিউব।
এর আগে নীতিমালা বহির্ভূত পোস্ট দেওয়ার কারণে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার কর্তৃপক্ষ। গুগল, ফেসবুকসহ অন্যান্য সব বড় প্রতিষ্ঠানই ক্যাপিটলে সহিংসতার ঘটনায় ট্রাম্প ও তাঁর সমর্থকদের ব্যাপারে কঠোর হওয়ার কথা জানিয়েছে। গত বৃহস্পতিবার ‘অনির্দিষ্টকালের জন্য’ ট্রাম্পের ফেসবুক পেজে পোস্ট করা বাতিল ঘোষণা করে ফেসবুক। এ ছাড়া গেমিং প্ল্যাটফর্ম টুইচ এবং ক্ষুদেবার্তা আদান প্রদানের অ্যাপ স্ন্যাপচ্যাটও ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল করেছে।
গত বুধবার কংগ্রেসে জো বাইডেনের বিজয় সার্টিফাই করার অধিবেশন চলাকালে শত শত ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয় এবং ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে টুইটারে ভিডিও বক্তৃতায় ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি এতে অংশগ্রহণকারী সমর্থকদের প্রশংসাও করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
