নতুন বছর ২০২১-এর শুরুতেই ইউরোপের সমৃদ্ধশালী দেশ জার্মানিতে সেদেশের সরকারের অনুমোদনে প্রমবারের মত প্রতিষ্ঠিত হলো জার্মান-বাংলা প্রেসক্লাব এ. ফাউ.। জার্মানির গণমাধ্যম নীতিমালার সমস্ত বিধি মেনেই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রেসক্লাবের প্রতিষ্ঠা করা হয়।
প্রাথমিকভাবে ৭ সদস্যের সমন্বয়ে গঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইউরোপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাইনলান্ডফালজ অঙ্গরাজ্যের মাইনজে বসবাসরত চ্যানেল আইয়ের জৈষ্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের জার্মানির জৈষ্ঠ প্রতিবেদক বিটু বড়ুয়া।
অন্যানদের মধ্যে রয়েছেন জার্মানিতে যমুনা টিভির প্রতিবেদক মো. শামসুজ্জামান উদয়, বাংলাটিভির প্রতিবেদক আশরাফুল হক আকাশ, সিনিয়র চিত্র সাংবাদিক মো. ইউসুফ, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক মৃণাল মজুমদার ও গণমাধ্যমকর্মী মিনহাজ উদ্দিন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
