মার্কিন কংগ্রেসে নজিরবিহীন তাণ্ডবের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন পোস্ট ও সিবিসি নিউজ জানিয়েছে, ১৯৮৮ সালে লিহাই বিশ্ববিদ্যালয় থেকে ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডিগ্রি শুক্রবার প্রত্যাহার করে নেয়া হয়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণও দিয়েছিলেন।
ক্যাপিটল ভবনে গত বুধবার মার্কিন সিনেট এবং প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন বসে জো বাইডেনের বিজয় নিশ্চিত করার জন্য ইলেকটোরাল ভোটের আনুষ্ঠানিক গণনা করা হয়। সেসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন কংগ্রেসে হামলা চালায় এবং তাতে অন্তত ৫ জন নিহত হয়। এছাড়া ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়।
ন্যক্কারজনক এ ঘটনায় নিন্দার পাশাপাশি হতবাক হওয়ার কথা জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বৃহস্পতিবার লিহাই ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির বিশেষ অধিবেশনে ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডিগ্রি নিয়ে আলোচনা হয়।
সেখানে সদস্যরা ১৯৮৮ সালে ডোনাল্ড ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডিগ্রিটি প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছিলেন। লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বিস্তারিত জানানোর কোনও পরিকল্পনা হয়নি বলে বলা হয় এতে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
