মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি জানিয়েছে।
মোক্তার হোসেন নামে ওই বাংলাদেশি এক সময় মেক্সিকোর মন্টেরিতে থাকতেন। সেখান থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
আদালতে তিনি স্বীকার করেন যে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ এর আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন।
এর জন্য মন্টেরিতে তিনি একটি হোটেলের ব্যবস্থাও রেখেছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রগামী অভিবাসনপ্রত্যাশীরা আশ্রয় নিত।
৩১ বছর বয়সী মোক্তার ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন। গত বছর আগস্টে তিনি আদালতে দোষ স্বীকার করে নেন। চলতি বছরের ৭ জানুয়ারি তার সাজার রায় হয়।
যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, ‘আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইত, তাদের তিনি শিকার বানাতেন।’
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
