স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নিবেন না। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে যে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না। খুব কম বিষয়েই ট্রাম্প ও আমি একমত হতে পেরেছি। তবে একমত হওয়ার ক্ষেত্রে এটি একটি। শপথ অনুষ্ঠানে তার না আসার সিদ্ধান্তটা ভালো হয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সম্পর্কে আমার যে ধারনা ছিল সেটাই তিনি পাল্টে দিয়েছেন। তিনি দেশের জন্য লজ্জা। বিশ্বের জন্য লজ্জা। তিনি দায়িত্বে থাকার যোগ্য নন।’
ট্রাম্প শপথ অনুষ্ঠানে না আসলে খুশি হবেন বাইডেন, কিন্তু ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিষয়ে তার সিদ্ধান্ত কি? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, ‘তাকে স্বাগত জানাই। তিনি আমার শপথ অনুষ্ঠানে আসলে আমি সম্মানিতবোধ করবো।’
শুধু ট্রাম্প নন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প ও তার সহধর্মীনি।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
