সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) সৌদি আরবের অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত নিওম সিটিতে তিনি টিকা নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেওয়ার দুটি ছবি এবং একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু করে।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তিন ধাপে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।
সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
