ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর পরাজয় মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেছেন।
কিন্তু তাকে নিয়ে টেনমনের শেষ নেই মার্কিন প্রশাসনে। কারণ ট্রাম্প এই মুহূর্তে মানসিকভাবে খুবই অস্থির। যে কোনো ধরনের বিধ্বংসী কাজ তিনি করে বসতে পারেন।
বিষয়টি সবচেয়ে বেমি অনুধাবন করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি ট্রাম্পের হাতে থাকা পরমাণু অস্ত্রের কোড নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন।
ন্যান্সি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় আছেন। তার কাছে কোনোভাবেই পরমাণু অস্ত্রের কোড থাকা ঠিক নয়। তিনি সেনাপ্রধানকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোন যুদ্ধের সূচনা করতে না পারেন সে ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলোসি।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু কিংবা পরমাণু বোমা হামলার নির্দেশ দিতে না পারেন, সে বিষয়েই সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছি।
ন্যান্সি পেলোসি এরই মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি বলেন, এই অস্থির চিত্তের প্রেসিডেন্টকে আরো বিপজ্জনক হয়ে উঠতে দেওয়া ঠিক হবে না।
ট্রাম্প যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়েন তাহলে কংগ্রেস তাকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করবে বলেও জানিয়েছেন ন্যান্সি।
মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি সমালোচিত সপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার শেষ প্রান্তে এসে ক্যাপিটল হিলে তার সমর্থকদের তাণ্ডবের কারণে ট্রাম্প খুবই বাজেভাবে সমালোচিত হচ্ছেন বিশ্বব্যাপী।
ভোটে বাইডেনের কাছে হেরে গেলেও তিনি পরাজয় স্বীকার করছিলেন না। অবশেষে হার স্বীকার করে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। তবে ক্ষোভ শেষ হয়নি তার। বলেছেন, বাইডেনের অভিষেক অনুষ্ঠান তিনি যাবেন না।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
