প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।
শান্তিপূর্ণভাবে ক্ষমতায় হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানান ট্রাম্প।
টুইট বার্তায় তিনি জানান, আমাকে যারা জিজ্ঞাসা করেছেন ২০ জানুয়ারির অনুষ্ঠানের বিষয়ে তাদের আমি বলেছি, আমি শপথ অনুষ্ঠানে যাব না।
বুধবার (৬ জানুয়ারি) ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অধিবেশন চলাকালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে আক্রমণ করে। হামলার ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হয়।
তবে ক্যাপিটল ভবনে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন।
এক ভিডিওতে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি একটি নতুন প্রশাসন ক্ষমতা নেবে। ক্ষমতার সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তরের দিকেই এখন তাঁর দৃষ্টি।
More Stories
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
