যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে অনুপ্রবেশ করা উগ্র ট্রাম্প সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। ক্যাপিটল হিল ভবনে বুধবার স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে তার চেয়ারে বসে টেবিলে পা তুলে ছবি তুলেছিলেন রিচার্ড বার্নেড (৬০)। তাকে শনাক্তের পর গ্রেফতার করা হয়েছে।
রিচার্ড ক্যাপিটল ভবন থেকে বাইরে বেরিয়ে স্পিকার পেলোসির অফিস থেকে নিয়ে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ক্যামেরায় পোজ দেন। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেইস বল ক্যাপ। কিন্তু পরে তিনি ক্লিন সেভ করে করে বেশভুষা পরিবর্তন করে ফেলেন।
রিচার্ড বার্নেডকে আরকানসাস রাজ্যের লিটল রক থেকে শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জনগণের সম্পদ তছরুপ, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ ৩টি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এফবিআই তাদের হেফাজতে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে রিচার্ডকে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
